ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিমান বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৪, ২৭ জুন ২০২৩
বিমান বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন সাকিব
সাকিব আল হাসান

এক সপ্তাহ আগে হঠাৎ করেই দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। সে সময় জানা গিয়েছিল, কানাডা গিয়েছেন জাতীয় দলের এ ক্রিকেটার। সেখান থেকে আজ বাংলাদেশে ফিরেছেন তিনি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দেশে ফেরার খবর নিশ্চিত করেছেন তারকা অলরাউন্ডার। 

আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সাকিব। পরিবারসহ স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পেরে বিমান বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব লিখেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনারে চড়ে কানাডা থেকে ঢাকা আসলাম। সুপরিসর, ব্র্যান্ড নিউ উড়োজাহাজে সপরিবারে প্রথমবারের মতো দীর্ঘ ভ্রমণে ওয়াইফাই সুবিধা সহ ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট এবং চমৎকার যাত্রী সেবায় আমরা সবাই মুগ্ধ।

Advertisement

তিনি আরো লেখেন, বাংলাদেশ বিমানের পাইলটদের টেক অফ ও ল্যান্ডিং সব সময়ই আমার কাছে স্বস্তিদায়ক। এবারও তার ব্যতিক্রম ছিল না। ফ্লাইটে ক্রুদের আন্তরিক সেবা এবং চমৎকার খাবার পরিবারসহ উপভোগ করেছি। বাংলাদেশ বিমানের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

জানা গেছে, নিজ শহর মাগুরাতে স্ত্রী-সন্তানদের নিয়ে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবেন সাকিব। এর আগে গত ঈদেও সাকিব মাগুরায় ছিলেন। সেবার পরিবারকে নিয়ে ঈদ উদযাপনে বেশ উৎফুল্ল ছিলেন এই অলরাউন্ডার। ঈদের দিন ব্যাট হাতে পাড়ার ক্রিকেটে খেলতে দেখা যায় তাকে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!