মাগুরা শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল পৌনে ৮ টায় ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় ঈদের দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হয় নোমানী ময়দানে। সেখানেই সাকিবসহ মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মেশিউদ্দোলা রেজা পৌর মেয়র খুরশিদ হাদয়ার টুটুল জামাতে নামাজ আদায় করেন।
এ সময় সাকিবের সঙ্গে তার বাবা মাশরুর রেজা কুটিলসহ সর্বস্তরের জনগনও নামাজ আদায় করেন। নামাজ আদায় ও মোনাজাত শেষে ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
.png)