মূলত নানা সময়ে ক্রিকেট নিয়ে আলোচনা করে সংবাদের শিরোনাম হন শোয়েব। কখনো পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করে, কখনো ভূয়সী প্রশংসা করে আবার কখনো বা বিতর্কিত মন্তব্য করে আলোচনা-সমালোচনার জন্ম দেন। তবে এবার ভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন সাবেক এ পেসার।
সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করে ভক্ত, অনুরাগীদের দোটানায় ফেলে দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার তিন বছর পর ২০১৪ সালের ২৩ জুলাই বিয়ে করেছিলেন শোয়েব। স্ত্রী রুবাব খানের ছবিও তখন প্রকাশ্যে এনেছিলেন তিনি।
.png)
Shoaib Akhtar uploads picture with his daughter@shoaib100mph #ShoaibAkhtar pic.twitter.com/Cf6p22BzIb
— Cricket Pakistan (@cricketpakcompk) June 15, 2023
প্রথমবার বাবা হওয়ার খবরও ভক্তদের জানিয়েছিলেন শোয়েব। ২০১৬ সালের ৭ নভেম্বর শোয়েব-রুবাবের প্রথম সন্তান মোহাম্মদ মিকাইল খানের কথা জানিয়েছিলেন পাক কিংবদন্তি। এরপর ২০১৯ সালের ১৪ জুলাই জন্ম হয় শোয়েবের দ্বিতীয় ছেলে আলি আখতারের। এতদিন সবাই জানতেন স্ত্রী রুবাব এবং দুই ছেলেকে নিয়ে সুখের সংসার শোয়েবের।
তবে কি এবার নতুন কোনো চমক দিলেন শোয়েব? আপাতত তার ইনস্টাগ্রাম পোস্ট দেখে যে কারো তেমনটাই মনে হতে পারে। আইলেন শেখ নামের অল্প বয়সী এক মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে শোয়েব লিখেছেন, ‘আমার মেয়ের সঙ্গে হালকা মেজাজে।’
ছবিটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। এরপর থেকেই নানা আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে ভক্তদের কেউ কেউ ছবিটি ঘিরে বিভ্রান্তিতে পড়ে গেছেন। এমনকি নানা প্রশ্নও উঠছে।