তিনি বলেন টেস্ট ক্রিকেট আবেদন হারাবে না, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পাশাপাশি সগৌরবে টিকে থাকবে টেস্ট ক্রিকেট। বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও এমনটাই মনে করেন।
মঙ্গলবার (১৩ জুন) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার কোচ বলেন, ‘সবমিলিয়ে যদি আমার কথা জিজ্ঞেস করেন ক্রিকেট খেলাটা সবার উপরে। ভবিষ্যতে বাকি ফরম্যাটগুলো কত বেশি জনপ্রিয় হলো, তাতে কিছু যায়-আসে না। আপনি জানেন টেস্ট ক্রিকেটে আপনার স্কিলের পরীক্ষা হয়।’
.png)
টেস্ট ক্রিকেটে বোলার, ফিল্ডার এবং ব্যাটার সবার পরীক্ষা হয় এমনটাই মনে করেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘বোলার, ব্যাটার বা ফিল্ডার হিসেবে আপনার স্কিল, মানসিক স্কিলের পরীক্ষা হয় এখানে। টেস্ট ক্রিকেটের চেয়ে ভালো আর কোনো ফরম্যাট হতে পারে না যদি আপনি সত্যিই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য গর্বিত হতে চান।’
টেস্ট ক্রিকেট খেলা দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকে বলে মনে করেন টাইগারদের কোচ। তিনি বলেন, ‘আমার নিজের ও আমার ধারণা খেলোয়াড়দের জন্য দেশের হয়ে টেস্ট খেলাটাই অনুপ্রেরণার জন্য যথেষ্ট। এটাকে এভাবেই দেখি আমি। দেশের হয়ে খেলা যেকোনো ম্যাচই সম্মানের। আমরা এভাবেই দেখছি এটাকে।’