বেশ কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি সম্প্রচারে আগ্রহী দেখায়নি কোনো টিভি চ্যানেল। এর আগেও বেশ কয়েকটি সিরিজে সম্প্রচার প্রতিষ্ঠান পেতে বিসিবিকে বেগ পেতে হয়েছে। সবমিলিয়ে এসব অভিজ্ঞতা থেকেই নিজস্ব টেলিভিশন আনতে যাচ্ছে বিসিবি।
সোমবার (১২ জুন) বিসিবির অষ্টম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, নিজেদের নামেই টিভি চ্যানেলের জন্য আবেদন করবে বিসিবি।
.png)
এ বিষয়ে তিনি বলেন, আমরা ঠিক করেছি, বিসিবি টিভির জন্য আবেদন করবো। আজকে সভায় সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেরাই টিভির জন্য আবেদন করব। আমরা ইনশাআল্লাহ্ এটা পেয়ে যাব। টিভির অনুমোদন পেয়ে গেলে খেলা দেখানোর জন্য কারো অপেক্ষা করতে হবে না।
পাপন বলেন, আমাদের টিভি থাকলে ঘরোয়া ম্যাচগুলোও আমরা দেখাতে পারব। যে সমস্ত চ্যানেল খেলাগুলো দেখায় তারা শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা ওদের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর খেলা দেখাচ্ছে। কিন্তু আমাদের খেলা দেখানোতে কোনো আগ্রহ নেই। আমাদের কাছে মনে হয়েছে এভাবে বসে থাকা যায় না।