ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫২, ১৩ জুন ২০২৩
লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন হাথুরুসিংহে
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে দীর্ঘ তিন বছর পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচে টাইগারদের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান খেলতে পারছেন না। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন লিটন দাস।

বুধবার দেশের ১২তম টেস্ট দলপতি হিসেবে টস করবেন লিটন দাস। এমনকি অধিনায়ক হিসেবে দলের জন্য যা প্রয়োজন সেটাই করবেন লিটন বলে মন্তব্য করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এর আগে ওয়ানডে ও টি-২০তে অধিনায়কত্ব করেছিলেন লিটন। তবে টেস্টে নেতৃত্বের দায়িত্ব এবারই প্রথম পেয়েছেন তিনি। সাদা পোশাকে লিটনের অধিনায়কত্ব কেমন হবে?

Advertisement

বুধবার থেকে মিরপুরে শুরু হচ্ছে আফগানিস্তান ও বাংলাদেশের একমাত্র টেস্ট। আজ তৃতীয় দিনের অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘যা করার তা-ই করতে হবে। ব্যাটিংয়ের ব্যাপার আলাদা। যখন তুমি ব্যাটার, তখন তুমি সেরা ব্যাটার। আর অধিনায়ক হলো বাকি ১০ ক্রিকেটারের নেতা।’

টাইগার কোচ বলেন, ‘সে (লিটন) বাংলাদেশ ক্রিকেটের দারুণ এক সম্ভাবনা। অনেক তরুণ বয়স থেকে সে আছে, এখন আমরা এর সুফল পাচ্ছি। ২০১৭ সালে নিউজিল্যান্ডে গেলাম, তখন দুজন অতিরিক্ত খেলোয়াড় ছিল—ইবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। এখন ওরা নেতৃত্বের পর্যায়ে আছে। এভাবেই খেলোয়াড় গড়ে তুলতে হয়।’

কয়েক ম্যাচ খেলিয়ে খারাপ করলেই বাদ দেওয়ার পক্ষে নন হাথুরু, ‘দুই-তিন ম্যাচ খেলিয়ে বাদ দিলেই হবে না। ট্যালেন্ট খুঁজে পেতে হলে ওদের সঙ্গে কাজ করতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!