ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অতীত নিয়ে ভাবছেন না লিটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ১২ জুন ২০২৩
অতীত নিয়ে ভাবছেন না লিটন
লিটন দাস

বুধবার মিরপুর টেস্টে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ফরম্যাটে আফগানদের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে টাইগাররা। অবশ্য প্রথম দেখাতেই লজ্জার হার দেখতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। তবে পুরোনো স্মৃতি নিয়ে খুব বেশি ভাবতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

সোমবার (১৩ জুন) বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ দলের দ্বিতীয় দিনের অনুশীলন। তার আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন লিটন। 

২০১৯  সালে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল বাংলাদেশকে। বিষয়টি নিয়ে লিটন বলেন, ‘ওই জিনিসটা অতীত হয়ে গেছে অনেক আগেই। আর আমি অতীত নিয়ে এত চিন্তিত না। এসব নিয়ে খুব একটা ভাবিও না। যেহেতু নতুন খেলা, নতুন চ্যালেঞ্জ-এটা নিয়েই এখন আমাদের প্রস্তুতি।’ 

Advertisement

ইনজুরির কারণে মিরপুর টেস্ট মিস করছেন সাকিব। এতে প্রথমবার টাইগারদের হয়ে টেস্টে অধিনায়কত্ব করতে যাচ্ছেন লিটন। 

এ নিয়ে লিটন বলেন, ‘বিশেষ কিছু না। অবশ্য একটা ভালো লাগার ব্যাপার তো কাজ করে। টেস্ট ক্রিকেটকে সবাই প্রধান্য দেয়। টেস্ট ক্রিকেটার হওয়াটাই অনেক বড় বিষয়। তার মধ্যে দেশের হয়ে অধিনায়কত্ব করা, এটা তো অবশ্যই গর্বের বিষয়।’ 

একমাত্র টেস্টে আফগানরা নিজেদের সেরা ক্রিকেটার রশিদ খানকে পাচ্ছে না। তবে এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না লিটন। রশিদ না থাকলেও আফগানদের বিপক্ষে একই মনোভাব নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!