ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শান্ত-বাবরকে টপকে সেরা হলেন আইরিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ১২ জুন ২০২৩
শান্ত-বাবরকে টপকে সেরা হলেন আইরিশ ক্রিকেটার
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন আয়ারল্যান্ডের ব্যাটার হ্যারি টেক্টর। এ লড়াইয়ে তিনি বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলেছেন।

গত মাসে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন টেক্টর। যদিও তা বিফলে যায় শান্তর অসাধারণ সেঞ্চুরির পর।

এরপর তৃতীয় ম্যাচে টেক্টরের ৪৫ রানের ইনিংসও কোনো কাজে আসেনি। অবশ্য দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ডানহাতি এ ব্যাটার। 

Advertisement

অন্যদিকে টেক্টরের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল শান্তকে। গত মাসে দুর্দান্ত খেলেছেন তিনি। ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই গুরুত্বরপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার।

ইংলিশ কন্ডিশনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতেই ৪৪ রানের ইনিংস খেলেন শান্ত। যদিও বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভারে ৩২০ রান অতিক্রম করতে হতো বাংলাদেশকে। ওই ম্যাচে মাত্র ৮৩ বলে সেঞ্চুরি তুলে নেন শান্ত। ১১৭ রানের ইনিংসটি ১২টি চার ও তিনটি ছক্কায় সাজিয়েছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!