ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

তামিমকে নিয়ে আশার বাণী শোনালেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৭, ১৩ জুন ২০২৩
তামিমকে নিয়ে আশার বাণী শোনালেন হাথুরুসিংহে
তামিম ইকবালের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে

বুধবার মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচের আগে কঠোর অনুশীলন করছে টাইগাররা। তবে বৃষ্টি বাধায় দ্বিতীয় দিনের অনুশীলন ভেস্তে যায়। এজন্য আজ সকাল থেকেই ঘাম ঝড়াচ্ছেন লিটন-মুশফিকরা।

এদিকে পুরোনো ব্যথায় বেশ অস্বস্তিতে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। শুরুতে আফগান টেস্টে জায়গা হলেও ব্যাকপেইনের কারণে মিরপুর টেস্ট মিস করতে পারেন তিনি। তবে বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আজ অনুশীলনের পরই তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

মঙ্গলবার সকালে মিরপুরে অনুশীলনের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাথুরু। এ সময় তিনি বলেন, ‘তামিমের অবস্থা বুঝতে সে আজ অনুশীলন করবে। ফিল্ডিং-ব্যাটিং করার পরই আমরা বুঝতে পারব। এরপর তাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেয়া হবে। আপাতত সে পর্যবেক্ষণে আছে।’

Advertisement

পিঠের চোট গত ক’দিন ধরেই ভোগাচ্ছে তামিমকে। এই ব্যথা নিয়েই গত পরশু দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। যত দূর জানা গেছে, এই টেস্টে তামিমের খেলার সম্ভাবনা ক্ষীণ। সামনে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট সামনে রেখে পুরোপুরি ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি হওয়ার কথা ছিল দুই ম্যাচের। তবে সাদা বলের প্রাধান্য দিতে গিয়ে কমে এসেছে একটি টেস্ট। এক ম্যাচের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তভুক্ত নয়। 

এক টেস্টের সিরিজটি তাই ক্রিকেটারদের জন্য কতটা প্রাসঙ্গিক এমন এক প্রশ্নে হাথুরু বলেন, ‘দেশের হয়ে খেলবেন এটার চেয়ে বড় কিছু হতে পারে না। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান। এটা কত দিন আগে এসেছে? দুই-তিন বা চার বছর আগে, তাই তো? এর আগেও দেশের হয়ে ক্রিকেটাররা টেস্ট খেলেছেন। ৯-১০ বছর বয়সে এমন কিছুর স্বপ্ন দেখেই তো বেড়ে উঠেছি। দেশের জন্য খেলতে আমার কাউকে উৎসাহ দেওয়ার দরকার নেই। যদি এখানে কোনো সমস্যা থাকে, তাহলে সেটা ভুল জায়গা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!