রোববার (১১ জুন) এক বিজ্ঞপ্তি দিয়ে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা দামে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে ৫০০, ক্লাব হাউসে বসে ৩০০ টাকা খরচ করতে হবে। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখতে গুনতে হবে ২০০ টাকা। এছাড়া সর্বনিন্ম ১০০ টাকায় খেলা দেখতে সংগ্রহ করতে হবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট।
আগামী ১৩ জুন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা। টিকিট পাওয়া যাবে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। এছাড়া অনলাইনে কিনতে হলে লগ ইন করতে হবে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে এই ঠিকানায় (https://ticket.tigercricket.com.bd/registration)।
.png)