আর তাই এবার নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। আগামী দুই-এক বছরের মধ্যেই মাঠে গড়াতে পারে নারী ক্রিকেটের এই টুর্নামেন্ট।
গতকাল (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।
.png)
এদিকে টেস্ট স্ট্যাটাস পেলেও বাংলাদেশ নারী দল এখনো কোনো টেস্ট ম্যাচ খেলেনি। যে কারণে ঘরোয়াতে সাদা পোশাকের ক্রিকেট যুক্ত করার সঙ্গে বয়সভিত্তিক দলেও কার্যক্রম বাড়িয়েছে বিসিবি।
এ বিষয়ে নাদেল বলেন, বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট... আমরা স্কুল ক্রিকেটও শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।
নারী দলের কার্যক্রম এখন পুরুষ দলের তুলনায় কোনো অংশে কম নয় দাবি করে বিসিবির এই পরিচালক বলেন, খুলনায় যেটা হলো... আগামী বছর বা পরবর্তীতে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে। টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশে কম নয়।