আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনা একটি দলের বিপক্ষে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তার আগে এই কৃতিত্ব ছিল কেবল স্যার ডন ব্রাডম্যান ও শচীন টেন্ডুলকারের।
শনিবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংস ৪৪ রান করে দিন শেষ করেছেন কোহলি। অর্ধ শতক পূরণের আগেই নতুন এই কৃতিত্বের অংশীদার হয়েছেন তিনি।
.png)
অবশ্য শচীন এই কৃতিত্ব দেখিয়েছেন দুটি দেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ হাজার ৭০৭ ও শ্রীলংকার বিপক্ষে ৫ হাজার ১০৮ রান করেছেন তিনি। ব্রাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫ হাজার ২৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির রান হলো ৫ হাজার ৩।