ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:০২, ২৫ মে ২০২৩
স্বস্তিতে দিন শেষ করলো টাইগাররা
ছবি- সংগৃহীত

সিলেটে উইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চারদিনের ম্যাচে লড়ছে বাংলাদেশ ‘এ’ দল। এ ম্যাচের তৃতীয় দিনে ১৬৬ রানের স্বস্তির লিড নিয়ে দিন শেষ করেছে আফিফ হোসেনের দল।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৭ রান ছাড়িয়ে ১০৮ রানের লিড পায় সফরকারীরা। উইন্ডিজ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৫ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ২৭৪ রান করেছে বাংলাদেশ 'এ' দল। 

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ৬ উইকেটে ২৬৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। এদিন আরো ৭৭ রান যোগ করেছে দলটি। এতে ১০৮ রানের লিড পায় ত্যাগনারায়ণ চন্দরপলরা। সিনক্লেয়ার ৩২ রান করে আউট হলেও ডি সিলভা ৪৭ রান করে অপরাজিত থাকেন। 

Advertisement

বাংলাদেশের হয়ে ৫৯ রানে তানজিম হাসান সর্বাধিক ৪ উইকেট শিকার করেছেন সাকিব।

এদিন ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ সাদমান ইসলাম (৭৪) এবং শাহাদাত হোসাইন দিপু (৫০) জোড়া ফিফটি তুলেছে। ইরফান ব্যাট করছেন ৬৪ রানে। নাঈম হাসানকে নিয়ে সপ্তম উইকেট জুটিতে ভালো প্রতিরোধ গড়েছেন ইরফান। তাদের অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটিতে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেটে ২৭৪ রান করেছে স্বাগতিকরা।

শুক্রবার চতুর্থ ও শেষদিন সফরকারীদের ভালো টার্গেট দেওয়াই লক্ষ্য হবে বাংলাদেশ 'এ' দলের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!