ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ বাংলাদেশে আসছে উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ১১ মে ২০২৩
আজ বাংলাদেশে আসছে উইন্ডিজ
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে সাদা পোশাকে তিনটি চারদিনের ম্যাচে উন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ ‘এ’ দল। এ লক্ষ্যে বৃহস্পতিবার ঢাকায় আসছে উইন্ডিজ যুবারা। 

আগামী ১৬ মে উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ৩০ মে মাঠে গড়াবে। 

এরই মধ্যে কারিবীয়দের বিপক্ষে জয় তুলে নিতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিফ হোসেন। 

Advertisement

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল। 

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল: জশুয়া ডি সিলভা (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, ইয়ানিক ক্যারিয়াহ, কিসি কারটি, তেজনারায়ণ চন্দরপল, টেভিন ইমলাচ, আকিম জর্ডান, ব্র্যান্ডন কিং, জইর ম্যাকআলিস্টার, জাচারি ম্যাকসাসকি, কার্ক ম্যাকেঞ্জি, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, রেমন রেইফার ও কেভিন সিনক্লেয়ার।
 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!