বুধবার স্পেনের রাজধানীতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় ভারতের যুবারা। এ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের রুখে দিয়েছে সফরকারীরা। ম্যাচ শেষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দু’দল।
ম্যাচের ৩৭তম মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। খেলায় সমতা ফেরাতে মিনিট খানেক সময় নেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে গোলটি করেন শাশ্বত। এরপর ১-১ ব্যবধানে বিরতিতে যায় দুটি দল।
.png)

বিরতির পর মিনিট তিনেকের মধ্যে গোল ব্যবধান দ্বিগুণ করে এগিয়ে যায় ভারতীয় যুব দল। তবে ম্যাচের ৫২ ও ৬৯ মিনিটে পরপর দুই গোলে ফের এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু ম্যাচের তখনও বাকি।
৯০ মিনিটে ভারতের অধিনায়ক কোরোউয়ের পাস থেকে গোল করেন গাংতে। শেষ মুহূর্তের গোলে ৩-৩ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-ভারত।
এর আগে অ্যাথলেটিকো ডি মাদ্রিদ (৪-১), সিডি লেগানেস অনূর্ধ্ব-১৮ দল (০-২) এবং অ্যাথলেটিকো মাদ্রিলেনোর (২-১) বিপক্ষে খেলেছে ভারতের যুবারা।