টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতের স্কোয়াডে থাকা উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুল ও বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আর তাতেই দুশ্চিন্তার ভাজ পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের কপালে।
পায়ের ইনুজুরিতে চলমান আইপিএল থেকে ছিটকে গেছেন লখনৌ সুপার জায়ান্টসের দলপতি লোকেশ রাহুল। এজন্য আগামী কয়েক ম্যাচ বাইশ গজে দেখা যাবে না তাকে। এমনকি পুরো টুর্নামেন্টই শেষ হয়ে যেতে পারে তার। তবে দেশটির বড় বিপদ হতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহুলকে না পাওয়া গেলে।
.png)
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্কোয়াডে থাকা পেসার জয়দেব উনাদকাটও পিঠের ইনজুরিতে পড়েছেন। সেই চোট তাকে পুরো আইপিএল থেকেই ছিটকে দিয়েছে। তিনি রাহুলের অধীনে লখনৌ’র হয়ে খেলছিলেন।
জানা গেছে, চোটের পর রাহুল যন্ত্রণায় ছটফট করে ওঠেন। ব্যথাও রয়েছে এবং তার পা ফুলে গেছে। তাৎক্ষণিকভাবে স্ক্যান করিয়েছে বোর্ডের চিকিৎসক দল। স্ক্যানের ফলাফল দেখে রাহুলের চোটের গুরুত্ব বোঝা যাবে। তার অনুপস্থিতিতে লখনৌয়ের পরবর্তী ম্যাচগুলোতে ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে।
আইপিএলের গ্রুপ পর্বে লখনৌয়ের পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। ফাইনালে উঠলে যোগ হবে আরো তিনটি। আগের ম্যাচে দলের ওপেনার রাহুল নামেন ১১ নম্বরে। তাও কোনোমতে তিনি জোর করে খেলেন। পায়ের চোটের কারণে দৌড়ে একটিও রান নেননি। ক্রিজে থাকার সময়ই বোঝা যাচ্ছিল তার পায়ে ব্যথা রয়েছে।