ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সিঙ্গাপুরকে হারানোর কৌশল বললেন ছোটন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩১, ৩০ এপ্রিল ২০২৩
সিঙ্গাপুরকে হারানোর কৌশল বললেন ছোটন
নারী ফুটবলারদের সঙ্গে কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি- সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে জয় তুলে নিয়ে শনিবার কঠোর অনুশীলন করেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

গত বুধবার বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। আর রোববার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় শক্তিশালী সিঙ্গাপুরের মুখোমুখি হবে জুনিয়র টাইগাররা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে তাই প্রতিপক্ষকে সমীহের চোখে দেখছেন টাইগার কোচ ছোটন।

শনিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে সিঙ্গাপুরকে হারানোর কৌশল জানিয়ে দিয়েছেন ছোটন। তিনি বলেন, নিজেদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারলে জয় ধরা দেবে তাদের হাতে।

Advertisement

তিনি বলেন, ‘গতকাল পুরো দল নিয়ে আমরা (সিঙ্গাপুর-তুর্কমেনিস্তান ম্যাচে) মাঠে ছিলাম। আমার পুরো ৯০ মিনিটের খেলা দেখেছি। সিঙ্গাপুর ভালো দল। বেশ কিছু ভালো খেলোয়াড় আছে তাদের। আমাদের টিম মিটিং হয়েছে, আমরা ইতিমধ্যেই আমাদের পরিকল্পনা সাজিয়েছি, মেয়েদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব। এটা পরিষ্কার যে আমরা জয়ের জন্য মাঠে নামব এবং ইনশাল্লাহ আমরা জিতব।’

তিনি আরে বলেন, তুর্কমেনিস্তান ম্যাচে আমাদের মেয়েরা প্রথম থেকে শেষ পর্যন্ত একই ছন্দে খেলেছে এবং দলের সবাই সুস্থ আছে। ২৬ তারিখের পর থেকে যে সময়টা পাওয়া গেছে তাতে মেয়েরা খুব ভালোভাবে রিকভারি করেছে। আজকে আমরা শেষ অনুশীলন করব। কালকের ম্যাচের জন্য প্রস্তুতিটা খুব ভালো হবে।

সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক রুমা আক্তার। 

তিনি বলেন, ‘আমরা আমাদের স্বাভাবিক ফুটবল খেলব এবং মাঠ থেকে জয় নিয়ে ফিরব। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা সবাই সুস্থ আছি এবং কালকের ম্যাচের জন্য সবাই ফিট। আমরা যে ফুটবলটা খেলছি তাই খেলব। জেতার ব্যাপারে আমরা আত্নবিশ্বাসী এবং আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচটা জেতা।’

প্রসঙ্গত, বুধবার এশিয়ান কাপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়ে আসরে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। একই দলের বিপক্ষে গত শুক্রবার ৭-০ গোলে জেতে সিঙ্গাপুর।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!