ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বার্সা সভাপতির অভিযোগের পাল্টা জবাব রিয়ালের

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫৮, ১৮ এপ্রিল ২০২৩
বার্সা সভাপতির অভিযোগের পাল্টা জবাব রিয়ালের
ছবি: সংগৃহীত

কয়দিন আগেই চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়ালকে নিয়ে মন্তব্য করেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা। তবে বার্সার সভাপতির এ অভিযোগের পর পাল্টা জবাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। সাড়ে চার-মিনিটের একটি ভিডিও প্রকাশ করে সেখানে চিরপ্রতিদ্বন্দ্বীদের এক হাত নিয়েছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।

তিনি অভিযোগ করেন অর্থের বিনিময়ে রেফারিদের প্রভাবিত করেন। তবে বারবারই এটা অস্বীকার করে আসছে কাতালান ক্লাবটি। 

সোমবার সংবাদ সম্মেলনে লাপোর্তা উল্টো রিয়ালকে দাঁড় করান কাঠগড়ায়। তার মতে, সবসময় রেফারির সহায়তা পেয়ে এসেছে ইউরোপের সফলতম ক্লাবটি।

Advertisement

গত ফেব্রুয়ারিতে শুরুতে খবর বের হয়, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে নেগরেইরার কোম্পানিকে ১৪ লাখ ইউরো দিয়েছে বার্সেলোনা। স্পেনের পাবলিক প্রসিকিউটর অফিস এই ঘটনার তদন্ত করছে। তারা গত মাসে বার্সেলোনা ও ক্লাবটির সাবেক দুই প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার কথা জানায়। পরে কাতালান ক্লাবটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল।

অভিযোগটি চির প্রতিদ্বন্দ্বীদের দিকে ঘুরিয়ে দেন লাপোর্তা। তার মতে, সব সময়ই রেফারিদের সহায়তা পেয়ে আসছে রিয়াল। ক্লাবটি ‘শাসকদের দল’ বলেন তিনি। সঙ্গে স্প্যানিশ স্বৈরশাসক ফ্রান্সিকো ফ্রাঙ্কোর কথাও তোলেন বার্সেলোনা সভাপতি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!