এবার ক্রিকেটের ময়দানে বাঙালি ও পাঠান জাতিকে নিয়ে বিরল মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতার।
নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে তিনি বলেন, পাঠান আর বাঙালিরা যদি নিজেদের কর্মশক্তি ঠিকমতো কাজে লাগায়, তারা বিশ্বের শীর্ষ জাতি হয়ে উঠবে।
.png)
তার ভাষ্যে, এ দুই জাতির মধ্যেই তীব্র তাড়না আছে। এই তীব্রতা ইতিবাচকভাবে, পরিপক্বতার সঙ্গে কাজে লাগালে ওরা বিশ্বসেরা হয়ে উঠতে পারবে। আমাদের পাঠান ভাইরা জেতায় আমি খুশি।
Afghanistan finally gets their first win. A strong performance by them. But dont worry Pakistan & @76Shadabkhan, you guys can make a strong Comeback.
— Shoaib Akhtar (@shoaib100mph) March 25, 2023
Full video: https://t.co/ahCh5hbzRm pic.twitter.com/nHSqegpvCe
মূলত দুবাইয়ে টি-২০তে আফিগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের সিরিজ হারের পর এমন মন্তব্য করেন শোয়েব।
তিন ম্যাচ টি–২০ সিরিজের প্রথম দুই ম্যাচেই হারিয়েছে নবী-রশিদরা। এতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে আফগানরা।
আফগানদের এই সাফল্যের প্রশংসা করে তিনি আরো বলেন, আফগানিস্তান শক্তিশালী দল। তাদের স্পিনাররাও দুর্দান্ত। মোহাম্মদ নবী ভালো বোলিং করেছে। তাদের স্পিনাররাও রহস্যময়ী। এ ধরনের রহস্যময় স্পিনার নিয়ে ওয়ানডে বিশ্বকাপে অন্যতম সেরা দল হতে যাচ্ছে আফগানিস্তান। আমি খুবই খুশি।