ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চেহারা নয়, পারফরম্যান্সের কারণে বাদ আফিফ: হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০, ২৬ মার্চ ২০২৩
চেহারা নয়, পারফরম্যান্সের কারণে বাদ আফিফ: হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

গত টি-২০ বিশ্বকাপেও দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন আফিফ হোসেন। ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে টি-২০তে টানা ৬১ ম্যাচ খেলার রেকর্ডও গড়েছিলেন এ অলরাউন্ডার।

তবে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ টি-২০তে ইতিহাস গড়ার ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন আফিফ। এরপর চলতি আয়ারল্যান্ড সিরিজেও জায়গা হয়নি এ ব্যাটারের। 

তবে কি কারণে বাদ পড়লেন আফিফ সে বিষয়টি স্পষ্ট করেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

Advertisement

রোববার আইরিশদের বিপক্ষে প্রথম টি-২০ এর আগের দিন সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, সে (আফিফ) দলের বাইরে আছে এখন। তার এখন যা করা দরকার, তাই করতে হবে। গিয়ে রান করতে হবে।

তিনি আরো বলেন, আমি তার সঙ্গে কিছু জায়গায় উন্নতির ব্যাপারে কথা বলেছি। যদি সে এটা করতে পারে, তাহলে যদি দলে কাউকে লাগে। তাহলে সবার মতোই সেও সুযোগ পাবে।

মূলত গত কয়েকটি সিরিজে বাজে পারফরম্যান্সের কারণেই দলে জায়গা হয়নি তরুণ টাইগার আফিফের। 

এ নিয়ে হাথুরু বলেছেন, ‘অবশ্যই। তার চেহারার কারণে নয়, পারফরম্যান্সের কারণে বাদ পড়েছে সে। শুধু সে নয়, যে কেউ বাদ পড়লেই সেটা পারফরম্যান্সের কারণে। কখনো কখনো আবার কৌশলগত কারণে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক টি-২০তে জাতীয় দলের জার্সিতে ৬২টি ম্যাচ খেলেছেন আফিফ। যেখানে ১২০.২৮ স্ট্রাইক রেট ও ২১.২৫ গড়ে ১ হাজার ২০ রান করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!