মঙ্গলবার মিরপুরের হোম অব ক্রিকেটে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে ১৫৮ রান তুলে বাংলাদেশ। এতে ইংলিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৫৯ রান।
ইংলিশদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দলে জায়গা হারিয়েছেন ব্যাটিং অলরাউন্ডার আফিফ হোসেন। এর ফলে টানা ৬১ ম্যাচ পর বাংলাদেশের কোনো টি-২০ ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারী।
.png)
২০১৮ সালে শ্রীলংকার বিপক্ষে টি-২০তে অভিষেক হয় আফিফের। প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে বোলিং করে একটি উইকেট শিকার করেছিলেন। অভিষেক রাঙাতে না পাড়াতে একটানা দেড় বছর মাঠের বাইরে থাকতে হয়েছে এ বাঁহাতি ব্যাটারকে।
২০১৯ সালে আবারো জাতীয় দলে ডাক পান আফিফ। জিম্বাবুয়ের বিপক্ষে দলে ফিরেই হাফ সেঞ্চুরি করেন তিনি। প্রায়ই হারতে বসা বাংলাদেশকে খাঁদের কিনারা থেকে টেনে তুলে জয় এনে দেন এ অলরাউন্ডার।
এরপর থেকে প্রায় প্রতিটি সিরিজেই দলের সঙ্গে ছিলেন। তবে ফর্মহীনতার কারণে ইংলিশদের সঙ্গে টি-২০ সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়লেন এ ক্রিকেটার।