ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সব কিছুই হয়েছে একজন ব্যক্তির কারণে: হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ২৩ মার্চ ২০২৩
সব কিছুই হয়েছে একজন ব্যক্তির কারণে: হাসান
হাসান মাহমুদ

সফরকারী আয়ারল্যান্ডকে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে গুটিয়ে যায় আইরিশরা। যেখানে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন হাসান মাহমুদ।

ম্যাচে ৩২ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন হাসান। ক্যারিয়ারে প্রথমবার ফাইফার নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি।

হাসান বলেন, ‘আমি সবার কাছে কৃতজ্ঞ। এই প্রথম আমি ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট পেয়েছি এবং আমি অনেক খুশি। পেসারদের জন্য এমন আবহাওয়া খুবই ভালো এবং আমরা অনেক বেশি উপভোগ করেছি।’

Advertisement

এরপর তিনি বলেন, ‘এসব কিছুই হয়েছে একজন ব্যক্তির (অ্যালান ডোনাল্ড) কারণে। একটি পেস বোলিং ইউনিট হিসেবে আমরা কঠোর পরিশ্রম করেছি, প্রতিদিনই উন্নতি করছি। আমরা মূল বিষয়ে কঠোর পরিশ্রম করেছি এবং এটি ভাল হয়েছে।’

এদিকে আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি বলেন, ‘আমরা খুব হতাশ। গত তিন দিন যে ধরনের ক্রিকেট খেলেছি তাতে মনে করবেন না আমরা গত ২-৩ বছরে কি করেছি। ছেলেদের চেষ্টাকে সত্যিই দোষারোপ করা যাবে না।’

এরপর তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম বড় ভূমিকা পালন করবে স্পিন। কিন্তু ব্যাট হাতে আমরা  ভালো করতে পারিনি। আমরা জানি এসব ছেলেদের বিপক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তাদের পেসাররা ভালো মানের এবং ভালো বোলিং করেছে।’

বালবির্নি যোগ করেন, ‘আমাদের পরবর্তী ফরম্যাটের জন্য এগিয়ে যেতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের বেশ ভালো বিশ্বকাপ ছিল এবং আমরা জানি এ ফরম্যাটে কি করতে পারি। আমরা শক্তিশালী বাংলাদেশ দলের বিপক্ষে খেলবো। আরো ভালো করতে ঘুড়ে দাঁড়াতে হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!