ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রেকর্ড গড়তে কোহলিকে যে পরামর্শ দিলেন শোয়েব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ২২ মার্চ ২০২৩
রেকর্ড গড়তে কোহলিকে যে পরামর্শ দিলেন শোয়েব
শোয়েব আকতার ও বিরাট কোহলি

আন্তজার্তিক ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ মানেই বাড়তি উত্তেজনা। ২২ গজের লড়াইয়ের রেশ গিয়ে পৌঁছায় দু’দেশের ভক্ত-সমর্থকদের মধ্যে। তবে সমর্থকদের মাঝে তুমুল বাকযুদ্ধ চললেও ক্রিকেটারদের একে অপরের সঙ্গে মধুর সম্পর্ক বিরাজমান।

এ দিকে ভারতের ব্যাটিং লাইনের অন্যতম ভরসার প্রতিক বিরাট কোহলি। দীর্ঘ ক্যারিয়ারে ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৭৫টি শতক হাঁকিয়েছেন তিনি। একশো শতকের দ্বারপ্রান্তে পৌঁছাতে প্রয়োজন আর ২৫টি সেঞ্চুরি। তাহলে দেশটির কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছুয়ে ফেলবেন এ ডানহাতি ব্যাটার।

সময়ের অন্যতম সেরা ব্যাটার কোহলি যে শচীনের রেকর্ড ভাঙতে পারবেন সে কথা বিশ্বাস করেন সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আকতার। 

Advertisement

স্পোর্টস টককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আরও ৬-৮ বছর খেলা চালিয়ে গেলে শচীনের রেকর্ড কোহলির পক্ষে ভেঙে দেওয়া সম্ভব।

পাকিস্তানের স্পিডস্টার বলেন, একজন ক্রিকেটার হিসেবে কোহলিকে আমি টি-টোয়েন্টি ছেড়ে দিয়ে শুধু টেস্ট ও ওয়ানডের দিকে আরও বেশি করে নজর দিতে বলব। ক্রিজে সে একজন দুর্দান্ত খেলোয়াড় এবং আমি মনে করি, টি-টোয়েন্টি অনেক বেশি শক্তি শুষে নেয় এবং তার এখন এটি সঞ্চয় করা জরুরি। 

তার কথায়, যদি সে এটা করতে পারে, তার এখন মোটে ৩৪ এবং সহজেই এখন থেকে আরও ৬ থেকে আট বছর খেলে যেতে পারবে। যদি সে এখন সে আরও ৫০টা টেস্ট খেলতে পারে, খুব সহজেই ২৫টা সেঞ্চুরি হাঁকাতে পারবে।

তিনি বলেন, 'কোহলির খেলা চালিয়ে যাওয়া উচিত এবং যেসব সমালোচনার মুখে তাকে পড়তে হয়, সেসব শোনা বন্ধ করতে হবে। বিরাট ও বাবর উভয়ই আমাদের মহাদেশের অসাধারণ খেলোয়াড়।'

প্রসঙ্গত, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টের চতুর্থ দিনে আহমেদাবাদে প্রায় ৪০ মাসের টেস্ট সেঞ্চুরি খরা কাটিয়ে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কোহলি, যা তার টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি। আর ক্যারিয়ারের ৭৫তম শতক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!