আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট, ওয়ানডে ও টি-২০তে অন্তত দশবার করে ম্যাচ সেরার পুরস্কার জিতে রেকর্ড করেছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত আর কোনো ক্রিকেটারেরই এ কীর্তি নেই।
পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ৩৮বার ম্যাচ সেরা হয়েছেন কোহলি। এর মধ্যে টি-২০ ১৫বার এবং টেস্টে ১০ বার ম্যাচসেরা হলেন এ ডানহাতি ব্যাটার।
.png)
আহমেদাবাদ টেস্ট শেষে কোহলি বলেছেন,একজন খেলোয়াড় হিসেবে নিজের কাছে যে প্রত্যাশা থাকে, সেটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত ১০ বছর যেভাবে খেলেছি, তেমন খেলতে পারছিলাম না। তাই একটু সময় নিচ্ছিলাম। আগের মতো খেলার চেষ্টা করছিলাম। নাগপুরের প্রথম ইনিংসেই বুঝতে পেরেছিলাম, অনেকটা ভাল ব্যাট করছি।
তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য থাকে দলের জন্য যত বেশি সময় সম্ভব ব্যাট করা। সব সময় উইকেটে থাকার চেষ্টা করি। একটা পর্যায় পর্যন্ত উইকেটে থাকতে পারলেও আগের মতো পারছিলাম না কিছুদিন। এ জন্য কিছুটা হতাশ লাগছিল। এই টেস্টটা আবার আগের মতো করে খেলতে পেরে ভাল লাগছে।