ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন লিটন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১৪ মার্চ ২০২৩
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফিরলেন লিটন
লিটন দাস

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ইংলিশ বোলারদের পিটিয়ে আজ ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন দাস। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭ ওভারে দুই উইকেটে ১৩৯ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সিরিজে প্রথমবারের মতো টস জিতেছেন তিনি।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। সেই ধারাবাহিকতায় দুজনের ব্যাটে প্রথমবারের মতো পঞ্চাশোর্ধ্ব রানের জুটি পায় টাইগাররা।

দারুণ শুরুর পর দলীয় ৫৫ রানে বিদায় নেন রনি। আদিল রশিদকে রিভার্স সুইপ করতে গিয়ে তার হাতেই ধরা পড়েন তিনি। এর আগে ২২ বলে করেন ২৪ রান।

রনি বিদায় নিলেও অন্যপ্রান্তে আপন গতিতে খেলতে থাকেন লিটন। সেই ধারাবাহিকতায়  ৪১ বলে পেয়ে যান ফিফটির দেখা। ফিফটির পর আরো আক্রমণাত্মক হয়ে ওঠেন এ ওপেনার।

একপর্যায়ে নিজের আগের ক্যারিয়ার সেরা ৬৯ রান পেরিয়ে যান লিটন। তবে এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি তিনি। রানের গতি বাড়াতে গিয়ে ৭৩ রানে ফেরেন সাজঘরে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!