ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ শুরু

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৬, ১৪ মার্চ ২০২৩
পাওয়ার প্লে-তে বাংলাদেশের দারুণ শুরু
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলছে বাংলাদেশ। ইংলিশদের বাংলাওয়াশ করার মিশনে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে বিনা উইকেটে ৪৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চলতি সিরিজে প্রথমবারের মতো টস জিতেছেন তিনি।

Advertisement

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও রনি তালুকদার। শুরু থেকেই দেখে খেলার পাশাপাশি বাজে বল সীমানা ছাড়া করেছেন দুজন। এখন পর্যন্ত লিটন ২১ ও রনি ১৯ রানে ব্যাট করছেন।

এ ম্যাচে ‍দুই পরিবর্তন এসেছে টাইগার শিবিরে। সিরিজের দ্বিতীয় ম্যাচে জায়গা হারানো বাঁহাতি ব্যাটার শামীম হোসাইন দলে ফিরেছেন। এছাড়া লাল সবুজের জার্সিতে টি-২০তে অভিষেক হতে যাচ্ছে তানভীর ইসলামের। এতে বিশ্রাম পেয়েছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!