ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ২০২৩

‘বাংলাওয়াশ’ এড়ানোর মিশনে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৩০, ১৪ মার্চ ২০২৩
‘বাংলাওয়াশ’ এড়ানোর মিশনে টস জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
ফাইল ছবি

মিরপুরে অনন্য এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আজ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে জিততে পারলেই সফরকারীদের ‘বাংলাওয়াশ’ করবে টাইগাররা।

মঙ্গলবার হোম অব ক্রিকেটে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ৩টায়। এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার।

ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেট ও দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে দুর্দান্ত জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশের লক্ষ্য ‘বাংলাওয়াশ’ মিশন। 

Advertisement

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তানভীর আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কুরান, রেহান আহমেদ, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!