ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মাশরাফীকে ছাড়িয়ে গেলেন সাকিব, সামনে শুধু একজন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৬, ১৩ মার্চ ২০২৩
মাশরাফীকে ছাড়িয়ে গেলেন সাকিব, সামনে শুধু একজন
ফাইল ছবি

ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ জয়ই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। সেখানে সিরিজ জয় নিঃসন্দেহে দুর্দান্ত অর্জন। রোববার (১২ মার্চ) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো এ কীর্তি গড়েছে টাইগাররা। যার মাধ্যমে অধিনায়ক হিসেবে সাকিব আল হাসান গড়েছেন অনন্য রেকর্ড।

গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০তে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ইংলিশদের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়। এমন ঐতিহাসিক দিনে অধিনায়ক হিসেবে টি-২০তে সবচেয়ে বেশি জয়ে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে টপকে গেছেন সাকিব।

মাশরাফীর অধীনে ২৮ ম্যাচে ১০টি টি-২০ জয়, ১৭টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বাংলাদেশের। অন্যদিকে, সাকিবের নেতৃত্বে ৩৩ ম্যাচে ১১ টি-২০ জয় ও ২২টি হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। রোববার মাশরাফীকে টপকে দ্বিতীয়স্থানে উঠে এসেছেন সাকিব।

Advertisement

সাকিবের সামনে এখন শুধুই মাহমুদউল্লাহ রিয়াদ। টি-২০তে অধিনায়ক হিসেবে তার নেতৃত্বেই সবচেয়ে বেশি জয় পেয়েছে বাংলাদেশ। মাহমুদউল্লাহর অধীনে ৪৩ ম্যাচে ১৬টিতে জয়, ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

পরিসংখ্যানে সফল ৩ অধিনায়ক 

অধিনায়ক    ম্যাচ    জয়     পরাজয়
মাহমুদউল্লাহ রিয়াদ    ৪৩    ১৬    ২৬
সাকিব আল হাসান    ৩৩    ১১    ২২
মাশরাফী বিন মোর্ত্তজা    ২৮    ১০    ১৭

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!