ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিড়ের মাঝে চোর ধরে সেখানেই পেটালেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৪, ১০ মার্চ ২০২৩
ভিড়ের মাঝে চোর ধরে সেখানেই পেটালেন সাকিব
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এ জয়ের পর স্বস্তির হাওয়া বইছে টাইগার শিবিরে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে টি-২০তে অবিস্মরণীয় জয় তুলে নিয়ে চট্টগ্রামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারণায় গিয়েছিলেন সাকিব আল হাসান। 

তবে সেখানে এক অপ্রীতিকর ঘটনায় নিজের মেজাজ ধরে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়ে চোরকে পিটিয়েছেন তিনি।

Advertisement

বৃহস্পতিবার সাগরিকার পাড়ে সিরিজের প্রথম টি-২০ ম্যাচ শেষে একটি ব্র্যান্ডের প্রচারণায় হাজির হয়েছিলেন সাকিব। প্রচারণা শেষে সেই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যখন গাড়িতে উঠবেন, তখনই তাকে ঘিরে ধরে ভক্তরা। আর এ সময় ঘটে এক অপ্রীতিকর ঘটনা। 

ভিড় ঠেলে সাকিব যখন তার গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন এক চোর টাইগার অলরাউন্ডারের মাথায় থাকা ক্যাপ চুরি করার চেষ্টা করেন। এমন কাজে ক্ষেপে যান সাকিব। সঙ্গে সঙ্গে ক্যাপ ধরে সেই চোরকে কয়েকবার আঘাত করেন। 

এরপর নিজেকে আবার সংযত করে কোনোরকমে ভিড় ঠেলে গাড়িতে উঠে সেখান থেকে বিদায় নেন সাকিব।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!