সাকিবের এমন পারফর্ম্যান্সের দিনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তার সহধর্মিনী উম্মে আহমেদ শিশির। চট্টগ্রামে ম্যাচ শেষ হওয়ার পরই সাকিবের একটি ছবি শিশিরের ‘সত্যিকারের চ্যাম্পিয়ন’ সাকিবপোস্ট করেন তিনি, যাতে সতীর্থরা সাকিবকে কাঁধে তুলে নাচছেন! সেই পোস্টের ক্যাপশনে শুধু একটা ‘লাভ’ চিহ্ন দিয়েছেন শিশির।
মঙ্গলবার দুপুরেও সাকিবের সঙ্গে নিজের একটি যুগল ছবি পোস্ট করেন শিশির। সেই পোস্টের ক্যাপশনে সাকিবকে সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেন তিনি।
.png)
উম্মে আহমেদ শিশিরের দুটি পোস্টই ভক্তদের ভালোবাসা আর শুভকামনায় ভেসেছে।
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সাকিব আল সাসান ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করার পর বল হাতে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছেন। এর মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন তিনি। পাশাপাশি ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ছয় হাজার রান আর ৩০০ উইকেটের এক বিরল রেকর্ডে নাম লেখান সাকিব।
এসব তথ্য উল্লেখ করে একটি পোস্ট দেওয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক পেইজেও। সাকিবের আক্রমণাত্মক বোলিং অ্যাকশনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে- ওডিআই ক্রিকেটের ইতিহাসে মাত্র ১৩ তম বোলার হিসেবে ৩০০ উইকেট নিলেন সাকিব আল হাসান! সমস্ত সক্রিয় আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে তিনি শীর্ষস্থানীয় ওডিআই উইকেট শিকারী।