ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিচ্ছেদ চেয়ে আলভেজের স্ত্রীর আবেদন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৩
বিচ্ছেদ চেয়ে আলভেজের স্ত্রীর আবেদন
দানি আলভেজ

‘বিশ্বাসঘাতকতা’কে কারণ হিসেবে উল্লেখ করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের কাছে ডিভোর্স চেয়েছেন স্ত্রী জোয়ানা সান্জ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এক বিবৃতিতে আলভেজের স্ত্রী সান্জ বলেন, তার স্বামী যৌন নিপীড়নের মতো কাজ করতে পারেন এটা তিনি বিশ্বাস করেন না। কিন্তু সংবাদ মাধ্যম দাবি করেছে, ওই বিবৃতি দেওয়ার জন্য তার স্ত্রী অনুশোচনায় ভুগছেন। তিনি সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, তাকে দানির আইনজীবী ওই বিবৃতি দিতে বাধ্য করেছিল। 

বিষয়টি নিয়ে সাংবাদিক লেটিসিয়া রিকুইজো জানিয়েছেন, তার স্ত্রীর বিচ্ছেদের আবেদন দানির আইনজীবী তাকে জানিয়েছেন। তবে দানি এই মুহূর্তে বিচ্ছেদে যাওয়ার কথা ভাবছেন না বলে জানিয়ে দিয়েছেন। 

Advertisement

গত ৩০ ডিসেম্বর যৌন নিপীড়নের অভিযোগে বার্সেলোনার কারাগারে আছেন দানি আলভেজ। তার বিরুদ্ধে অভিযোগ- বার্সার একটি নাইট ক্লাবে এক নারীকে যৌন নিপীড়ন করেছেন তিনি।

আলভেজের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পরে সাক্ষ্য দিতে কাতালুনিয়ায় এসে গ্রেফতার হয়েছেন ৩৯ বছর বয়সী এই রাইট ব্যাক। ২০ জানুয়ারি থেকে কারাগারে আছেন মেক্সিকোর ক্লাব পুমাসে খেলা সাবেক বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজি ডিফেন্ডার।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!