[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
এমবাপ্পে নাকি মেসি, গোল্ডেন বুট কার?
মেসি ও এমবাপ্পে
দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। যেখানে সেমিফাইনাল পর্বও শেষ। এখন কেবল একটা ম্যাচের অপেক্ষা। যে ম্যাচে নির্ধারণ হয়ে যাবে এবারের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ।
সেই সঙ্গে আরো একটা বিষয়ে ফয়সালাও হয়ে যাবে। কার হাতে উঠছে কাতার বিশ্বকাপের সেরা গোলদাতার পুরস্কার অর্থাৎ গোল্ডেন বুট, সেটা জানা যাবে এই ম্যাচ শেষেই।
এখন পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়ে সমানতালে এগিয়ে আছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে আর আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ছয় ম্যাচ খেলে দু’জনেরই গোলসংখ্যা ৫।
তবে এমবাপ্পের দুই অ্যাসিস্টের বিপরীতে মেসির অ্যাসিস্ট সংখ্যা ৩। সেই বিচারে এমবাপ্পের চেয়ে মেসি একটু এগিয়েই থাকছেন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে দুই জনের গোল করার সুযোগ থাকছে। ফলে সেখানেই নির্ধারণ হয়ে যাবে এবারের গোল্ডেন বল জয়ীর নাম।
আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ এবং ফ্রান্সের অলিভার জিরুও ৪ গোল নিয়ে সেরা গোলদাতা হওয়ার দৌড়ে কাগজে-কলমে টিকে আছেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!