[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২
ফিফার টুইটারে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উন্মাদনা
ছবি: ফিফার টুইটার পোস্ট থেকে নেয়া
বিশ্বকাপের মতো বড় মঞ্চে বাংলাদেশ খেলার সু্যোগ না পেলেও ফুটবলের উন্মাদনা নজর কেড়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। গতকাল বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা নিয়ে টুইটারে নিজেদের ভেরিফায়েড পেইজে ভিডিও পোস্ট করে ফিফা। এবার ব্রাজিল সমর্থকদের উন্মাদনাও বিশ্বকে জানাতে ভুলেনি সংস্থাটি।
সোমবার সুইজারল্যান্ডের বিপক্ষে জয়ের রাতে বাংলাদেশি ব্রাজিলিয়ান সমর্থকদের উল্লাস নিজেদের পেইজে পোস্ট করে ফিফা।
সুইজারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। শেষমুহূর্তে জয়সূচক গোলটি আসে কাসেমিরোর পা থেকে। জয়ে আনন্দে ফেটে পড়ে বাংলাদেশের ব্রাজিলিয়ান সমর্থকরা। তাদের এই উল্লাসের মুহূর্ত ফিফা নিজেদের অফিসিয়াল টুইটারে ২টি ছবি সংযুক্ত করে একটি পোস্ট করে।
যার ক্যাপশনে লিখা হয়েছে, ফুটবলের মতো করে আর কিছুই মানুষকে কাছে আনে না। গতকাল সুইজারল্যান্ডকে ব্রাজিলের হারানো দেখতে রাতে বাংলাদেশের ঢাকায় সমর্থকদের ভীড়।
Nothing brings people together like football.
— FIFA.com (@FIFAcom) November 29, 2022
Huge crowds gathered in Dhaka, Bangladesh last night to see @CBF_Futebol beat @nati_sfv_asf in the #FIFAWorldCup. #FootballUnitesTheWorld pic.twitter.com/Nfrzngf0Ui
ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এএল
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাজিল
লিংক সফলভাবে কপি হয়েছে!