ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২

প্রথমার্ধে ব্রাজিলকে কোনোমতে আটকে রাখল সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২:৪৬, ২৮ নভেম্বর ২০২২
প্রথমার্ধে ব্রাজিলকে কোনোমতে আটকে রাখল সুইজারল্যান্ড
ছবি: ফিফা

কাতার বিশ্বকাপে জি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টুর্নামেন্টের হট ফেবারিট দল ব্রাজিল। প্রথমার্ধে একেরপর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি সেলেসাওরা।

দুই দলই প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। স্টেডিয়াম ৯৭৪-এ আজকের ম্যাচে যারা জিতবে তারা এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করবে। এমন সমীকরণ সামনে রেখে শুরু থেকে সাবধানে খেলতে থাকে ব্রাজিল ও সুইজারল্যান্ড।

বারবার আক্রমণে উঠলেও দুই দলই প্রতিপক্ষের রক্ষণে গিয়ে বল হারিয়েছে। প্রথমার্ধে ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে চারটি শট নেয় ব্রাজিল। যার মাঝে দুটি ছিল লক্ষ্যে। বিপরীতে ৪১ শতাংশ সময় বল দখলে রাখা সুইসরা সেলেসাওদের গোলমুখে কোনো শটই নিতে পারেনি।

ম্যাচের ২৬ মিনিটে প্রথমার্ধের সবচেয়ে সহজ সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। অনেকটা ফাঁকায় বল পেলেও ঠিকঠাক শত নিতে পারেননি তিনি। দুর্বল শত সহজেই আটকে দেন ইয়ান সমার।

পাঁচ মিনিট পর আরেকটি দারুণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। এবার রাফিনহার বুলেত গতির শট সোজা ধরে নেন সমার। এর আগে রিচার্লিসন বলে পা ছোঁয়াতে ব্যর্থ হলে আরেকটি সুযোগ হারায় সেলেসাওরা।

এ অবস্থায় প্রথমার্ধে ব্রাজিলের আক্রমণ সামলাতেই ব্যস্ত থেকেছে সুইজারল্যান্ড। বারবার আক্রমণে গেলেও ঠিকঠাক সেটির পূর্ণতা দিতে পারেনি তারা। যার ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল।

ব্রাজিল একাদশ: আলিসন, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, এডার মিলিতাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রিউলার, গ্রানিত ঝাকা, মোহামেথ সৌ, ফাবিয়ান রেইডার, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!