ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই সাকিব

ত্রিদেশীয় টি-২০ সিরিজ
ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ০৭:৪৫, ৭ অক্টোবর ২০২২
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই সাকিব
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের মাধ্যমে শুরু হলো বাংলাদেশ-পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় টি-২০ সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে সাকিব আল হাসান খেলছেন না।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয়। টি স্পোর্টস ও গাজি টিভি খেলাটি সরাসরি সম্প্রচার করছে।

গত কয়েকটি টি-২০ ম্যাচে বাংলাদেশের ইনিংস শুরু করেছেন মেহেদী হাসান মিরাজ এবং সাব্বির রহমান। এ পজিশনে মিরাজ কিছুটা ভালো করলেও সাব্বির জ্বলে উঠতে পারেননি। এর ফলে সাব্বির ওপেনিং স্লটের জায়গা হারাতে পারেন। টিম ম্যানেজমেন্ট ওপেনিং স্লটের জন্য নাজমুল হোসেন শান্তকে বিবেচনা করার ইঙ্গিত দিয়েছে।

এছাড়া লিটন দাস, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গা এক প্রকার পাকা। এরপর বাকি থাকে বোলারদের স্লট।

নিউজিল্যান্ডের বাউন্সি উইকেট বিবেচনায় চার পেসার নিয়ে নামতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন এবং হাসান মাহমুদ।

একজন পেসার কম নিয়ে খেললে ব্যাটিং অর্ডারে জায়গা পেতে পারেন ইয়াসির আলি রাব্বির। এ ক্ষেত্রে বাদ পড়তে পারেন হাসান মাহমুদ কিংবা মুস্তাফিজুর রহমানদের কেউ।

বাংলাদেশের একাদশ:

সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান (অধিনায়ক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ। 

পাকিস্তানের একাদশ: 

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনেওয়াজ দাহানি।

ডেইলি-বাংলাদেশ/এইচএন/সালি/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!