টসে জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ তে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে উইন্ডিজ।
বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ডমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ- উইন্ডিজের মধ্যকার এ খেলা শুরু হবে।
কোয়াড স্ট্রেন ইনজুরির কারণে উইন্ডিজ স্কোয়াড থেকে বাদ পড়েছেন ডেভন থমাস। তার জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন কিমো পল
টাইগার দুটি পরিবর্তন নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে। দলে ফিরেছেন তাসকিন আহমেদ এবং মোসাদ্দেক হোসেন। মুনিম শাহরিয়ার এবং নাসুম আহমেদের জায়াগায় তারা স্থলাভিষিক্ত হয়েছেন।
প্রথম ম্যাচে বৃষ্টির বাগড়ায় মাত্র ১৩ ওভার খেলা হয়েছিল। তবে আজ ডোমিনিকার আকাশ উজ্জ্বল। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দ্বিতীয় টি-টোয়েন্টিতে মেঘ-বৃষ্টির আনাগোনার সম্ভাবনা নেই বললেই চলে।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, ব্র্যান্ডন কিং, শামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (ক্যাপ্টেন) (উইকেটরক্ষক), রোভমান পাওয়েল, কেমো পল, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকেয়াল হোসেইন, ওবেড ম্যাককয়, হেইডেন ওয়ালশ
বাংলাদেশ একাদশ: এনামুল হক বিজয় (ওপেনার), মুনিম শাহরিয়ার (ওপেনার), সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।