ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ওয়ানডেতে আমরা ভালো করব: সোহান

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৭:১৫, ৩ আগস্ট ২০২২
ওয়ানডেতে আমরা ভালো করব: সোহান
ছবি: সংগৃহীত

নুরুল হাসান সোহান, সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে-বাংলাদেশ টি-২০ সিরিজের অধিনায়ক তিনি। প্রথম ম্যাচে হারলেও তার নেতৃত্বে দ্বিতীয় টি-২০ ম্যাচে জয় দিয়ে ১-১ এ সিরিজ সমতা আনে বাংলাদেশ। 

কিন্তু জয়ের সু-খবরের চাইতে বড় দুঃসংবাদই তাকে শুনতে হলো। আঙুলের চোটের কারণে তাকে টি-২০সহ পুরো ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে যেতে হলো। 

মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন সোহান। আঙুলে চিড় ধরায় ৩ সপ্তাহের বিশ্রামে থাকতে হবে তাকে। দেশে ফিরেই গণমাধ্যমের মুখোমুখি হতে হয় সোহানকে। সেখানেই জানালেন, ইনজুরি কাটিয়ে এশিয়া কাপ দিয়েই মাঠে ফিরাতে চান তিনি। 

সোহান বলেন, ‘কাল একটা এপয়েন্টমেন্ট আছে ডাক্তারের সাথে। এর ওপর নির্ভর করছে সব। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাঁড় একটু সরে গেছে।’

জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয় সম্পর্কে সোহানের বলেন, ‘অবশ্যই খারাপ লাগছে। হারলে তো খারাপ লাগবেই। আমিও থাকতে পারিনি, নিজের কাছে খারাপ লাগছে।’

এশিয়া কাপে টিম বাংলাদেশের সম্ভাবনা কতটা? তার আগে কি করনীয়? জানতে চাওয়া হলে সোহানের উত্তর, ‘শ্রীলংকা-আফগানিস্তান দুটো দলই খুব ভালো প্রতিপক্ষ। আমরা নিজেদের শতভাগ দিয়ে ঘাটতির জায়গাগুলোয় কিছুটা উন্নতি করলেও ইনশাআল্লাহ ভালো ফলাফল হবে। 

সোহান মনে করেন টি-২০ সিরিজে না পারলেও ওয়ানডে সিরিজে টাইগারদের সম্ভাবনা যথেষ্ঠ। ওয়ানডেতে বাংলাদেশ তুলনামুলক বেটার দল। আমরা টি-২০র তুলনায় ওয়ানডেতে অনেক ভালো। ইনশাআল্লাহ ওয়ানডেতে আমরা খুব ভালো কিছু করব।’

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!