ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ইংল্যান্ডের সান্ত্বনার জয়, সিরিজ ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৮, ১১ জুলাই ২০২২
ইংল্যান্ডের সান্ত্বনার জয়, সিরিজ ভারতের
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পথে সূর্যকুমার যাদবের একটি শট- ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পেল ইংল্যান্ড। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে ইংলিশরা, ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত।

নটিংহ্যামে টস জিতে প্রথমে ব্যাট করে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন ডেভিড মালান। তার ৩৯ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা ছিলো। এছাড়াও লিয়াম লিভিংস্টোন ৪টি ছক্কায় ২৯ বলে অপরাজিত ৪২ রান করেন। ২১৬ রানের বিশাল টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ৩১ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৬২ বলে ১১৯ রানের জুটি গড়ে ভারতকে লড়াইয়ে ফেরান সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার। আইয়ার ২৮ রানে থামলেও আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পান সূর্য। ১৪টি চার ও ৬টি ছক্কায় ৫৫ বলে করেন ১১৭ রান।

সূর্যের আউটের পর ম্যাচ থেকে ছিটকে পড়ে ভারত। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে টিম ইন্ডিয়া। ফলে ১৭ রানে জয় পায় ইংল্যান্ড। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ইংল্যান্ডের রিসি টপলি।

দাপটের সঙ্গে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিলো টিম ইন্ডিয়া। সিরিজ সেরা ভারতের ভুবেনশ্বর কুমার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!