[ খেলা ]
চান্দিমালের সেঞ্চুরিতে শ্রীলংকার লিড
দিনেশ চান্দিমাল
ব্যাটার দিনেশ চান্দিমালের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টে লিড নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
তৃতীয় দিন শেষে ১৪৯ ওভারে ৬ উইকেটে ৪৩১ রান করেছে শ্রীলংকা। ৪ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে এগিয়ে লংকানরা। ১১৮ রানে অপরাজিত চান্দিমাল।
দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ৩৬৪ রানে অলআউট হয়েছিলো অস্ট্রেলিয়া। জবাবে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৮৪ রানে করেছিলো শ্রীলংকা। অধিনায়ক দিমুথ করুনারত্নে ৮৬ রানে আউট হন।
কুশল মেন্ডিস ৮৪ ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ৬ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন ৬৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ১৩তম ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন চান্দিমাল।
মিডল-অর্ডারে কামিন্দু মেন্ডিস ৬১ ও নিরোশান ডিকবেলা ৫ রানে আউট হলেও, দিন শেষে ৯টি চার ও ১টি ছক্কায় ২৩২ বলে ১১৮ রানে অপরাজিত আছেন চান্দিমাল। তার সাথে ৭ রানে অপরাজিত রমেশ মেন্ডিস।
অস্ট্রেলিয়ার স্টার্ক-লায়ন ও সুইপসন ২টি করে উইকেট নেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!