ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

নেশন্স কাপে জয়ের দেখা পেল স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪, ১১ জুন ২০২২
নেশন্স কাপে জয়ের দেখা পেল স্পেন
ছবি: সংগৃহীত

চলমান উয়েফা নেশন্স লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে স্পেন। পাবলো সারাবিয়ার একমাত্র গোলে ১-০ ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়েছে তারা।

রক্ষনভাগে স্বাগতিকদের একটি ভুলকে দারুন ভাবে কাজে লাগিয়েছেন সারাবিয়া। যার সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সফরকারী স্পেন।

এর আগে লিগের প্রথম দুটি ম্যাচেই ড্র করেছে স্পেন। নিজেদের মাটিতে প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর গত সপ্তাহে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে চেক প্রজাতন্ত্রের সঙ্গে ড্র করেছিল তারা।

এদিকে টানা তিন ম্যাচে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছে সুইজারল্যান্ড। প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রের কাছে ২-১ গোলে পরাজিত হবার পর দ্বিতীয় ম্যাচে পর্তুগালের কাছে হেরেছে ৪-০ গোলের বিশাল ব্যবধানে। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল নিজেদের মাঠে বিগত আট বছরের মধ্যে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে সুইজারল্যান্ড। ম্যাচের ২৩ মিনিটের গোলটিই ব্যবধান গড়ে দেয় স্পেনের সঙ্গে। এই ফলাফলে এ২ গ্রুপের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থান নিশ্চিত করেছে স্পেন।

তাদের চেয়ে দুই পয়েন্ট বেশী নিয়ে তালিকার শীর্ষে রয়েছে পর্তুগাল। তলানিতে থাকা সুইজারল্যান্ডের সঙ্গে চার পয়েন্টের ব্যবধান নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে আছে চেক প্রজাতন্ত্র।

ম্যাচ শেষে স্প্যানিশ কোচ লুইস এনরিকে বলেন, ‘আমার মতে ম্যাচের ভারসাম্য খুবই ইতিবাচক ছিল। যে কারণে আমরা নিয়ন্ত্রন নিতে পেরেছি। এই জয় আমাদের প্রাপ্য।’

গত বছর ইউরো ২০২০ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সুইসদের হারাতে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়েছিল স্পেনকে। তবে ফিরতি লড়াইয়ে তারা খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি। বল দখলে বেশ দাপট দেখিয়েছে স্প্যানিশরা।

স্প্যানিশদের চাপের মুখে ইরে কমার্ট বলে আলতো ছোঁয়া লাগাতে গিয়ে কিছুটা জোরে মেরে দেন। হাতছাড়া হয়ে যাওয়া বলটি নিয়ন্ত্রনে নেন ফেরান তোরেস। পরে মার্কোস লরেন্ত ক্রস করলে ১৩ মিনিটের সময় টোকা মেরে সেটিকে জালে জড়ান সারাবিয়া।

ম্যাচের শেষভাগে এসে গোল পরিশোধের ভালো একটি সুযোগ পেয়েছিল সুইজারল্যান্ড। ৮৭ তম মিনিটে অফসাইটের ফাঁদ গলে হারিস সেফেরোভিক স্প্যানিশ রক্ষনে ঢুকেও শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন। পোস্টের খুব কাছে গিয়ে শট নেয়ার সুযোগ থাকলেও ৩০ গজ দূর থেকে শট নেন তিনি। যেটি ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!