ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ইতালির জয়ের রাতে ইংল্যান্ড-জার্মানির ড্র

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৩, ৮ জুন ২০২২
ইতালির জয়ের রাতে ইংল্যান্ড-জার্মানির ড্র
ইংল্যান্ডের ফরোয়ার্ড হ্যারি কেন পেনাল্টি থেকে শ্যুট করে দলের সমতা আনেন। ছবি: গেটি ইমেজ

উয়েফা নেশন্স লিগে ২-১ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে ইতালি। অপরদিকে ইংল্যান্ড ও জার্মানির মধ্যকার আরেক ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে ইতালি প্রথমার্ধে ভালো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে সে রূপে দেখা যায়নি। ম্যাচের ৩০ মিনিটে বারেল্লার চমৎকার গোলে এগিয়ে যায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনার্দোর পাসে স্পিনাজ্জোলার পাস বক্সের বাইরে জোরাল শটে লক্ষ্যেভেদ করেন তিনি।

প্রথমার্ধের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইতালি। পলিতানোর পাসে পেল্লেগ্রিনি গোলটি করেন। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি হাঙ্গেরি।

আপরদিকে, ইংল্যান্ডের বিপক্ষে আরেক ম্যাচে প্রথমে এগিয়ে যায় জার্মানি। জসুয়া কিমিখের পাসে বল জালে পাঠান মিডফিল্ডার হফমান।  এরপর বেশ কয়েকবার এগিয়ে যাওয়ার চেষ্টা করেও পারেনি জার্মানি। এই ব্যবধানে ম্যাচ যখন শেষ হতে চলছিল তখনই একটি গোল হজম করে বসে তারা।

ম্যাচের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ইংলিশরা গোলটি শোধ করে। পেনাল্টি থেকে গোলটি করেন হ্যারি কেইন। এই গোল করে দারুণ কীর্তি গড়েন কেইন। তার আন্তর্জাতিক গোল এখন ৫০টি। ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেছেন তিনি। ৫৩ গোল নিয়ে শীর্ষে আছেন ওয়েইন রুনি।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!