ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে পুজারার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২৩, ১ মে ২০২২
দ্বিতীয় ডাবল সেঞ্চুরিতে পুজারার রেকর্ড
চেতেশ্বর পূজারা

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে চলতি মৌসুমে সাসেক্সের হয়ে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করলেন ভারতের ব্যাটার চেতেশ্বর পূজারা। ভারতের প্রথম কোন ব্যাটার কাউন্টিতে এক মৌসুমে দু’টি ডাবল-সেঞ্চুরির মালিক হলেন।

ভারতের ব্যাটারদের মধ্যে কাউন্টিতে দু’টি ডাবল সেঞ্চুরি আছে মোহাম্মদ আজহারউদ্দিনেরও। তবে আজাহার দুই মৌসুমে দু’টি ডাবল-সেঞ্চুরি করেছিলেন। ১৯৯১ সালে লিস্টারশায়ারের বিপক্ষে ও ১৯৯৪ সালে ডারহামের বিপক্ষে ডার্বিশায়ারের হয়ে দু’টি ডাবল-সেঞ্চুরি করেছিলেন আজহার।

সাসেক্সের হয়ে এবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম ম্যাচে ডার্বিশায়ারের বিপক্ষে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেছিলেন পূজারা। পরের ম্যাচে ১০৯ রানও করেন তিনি। আর তৃতীয় ম্যাচ ডারহামের বিপক্ষে ২০৩ রানে আউট হন পূজারা।

এবারের মৌসুমে সাসেক্সের হয়ে খেলছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানও। দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পথে রিজওয়ানের সাথে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছিলেন পূজারা। রিজওয়ান করেন ৭৯ রান।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!