তিন ম্যাচেই অপরিবর্তিত বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে জিতলেও দ্বিতীয়টিতে হেরেছে বাংলাদেশ। তাই তৃতীয় এবং শেষ ওয়ানডেটি হলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচটি শুরু হয়েছে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং গাজী টিভি।
বুধবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।
সিরিজে ১-১ সমতা। অঘোষিত ফাইনালে একাদশে পরিবর্তন আনার ঝুঁকি নেয়নি বাংলাদেশ। আগের দুই ওয়ানডের দলের ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজম্যান্ট।
তবে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে একটি পরিবর্তন। ওয়েন পারনেলের বদলে একাদশে ঢুকেছেন ডোয়াইন প্রিটোরিয়াস।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ:
কাইল ভেরেন, জানেমন মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রসি ভ্যান ডার ডাসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও লুঙ্গি এনগিডি।