ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইপিএল খেলতে তাসকিনকে ফোন করলেন গম্ভীর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ২১ মার্চ ২০২২
আইপিএল খেলতে তাসকিনকে ফোন করলেন গম্ভীর!
তাসকিন ও গম্ভীর- ফাইল ফটো

নবাগত লখনৌ সুপার জায়ান্টসে খেলতে বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদকে ফোন করেছেন দলটির মেন্টর গৌতম গম্ভীর।

ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিতারকা মার্ক উড। মেগা নিলামে তাকে সাড়ে ৭ কোটি রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছিল আইপিএলের নবাগত দল লখনৌ সুপার জায়ান্টস।

এখন উড ছিটকে পড়ায় তার বদলি খেলোয়াড়ের খোঁজে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই মিশনেই তারকা পেসার তাসকিন আহমেদের ওপর নজর পড়েছে তাদের। এরই মধ্যে তাসকিনকে দলে চেয়ে বিসিবিতে ফোন করেছেন লখনৌর মেন্টর ও ভারতের সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর।

আরো পড়ুন>>> সাকিবের মা-শাশুড়ি-সন্তান হাসপাতালে ভর্তি 

দেশের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমের খবরে জানা গেছে, রোববার সন্ধ্যায় ঢাকায় ফোন করেছেন গৌতম গম্ভীর। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদকে তার দলে চাই এবং সেটা পুরো মৌসুমের জন্যই।

তবে পুরো মৌসুমের জন্য খেলতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সফরের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই ভারতের উদ্দেশে রওনা দিতে হবে তাসকিনকে। তাই এ বিষয়ে আলোচনার জন্য সময় চেয়েছেন তাসকিন- এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে।

তবে তাসকিনকে আজকের মধ্যেই লখনৌ ফ্র্যাঞ্চাইজিকে এ বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। বাংলাদেশ দলের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন বাস্তবতা। চাইলেও আপনি কাউকে ধরে রাখতে পারবেন না।

প্রসঙ্গত, আইপিএলের মেগা নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল তাসকিনের নাম। কিন্তু সেই নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি ৫০ লাখ রুপির এ পেসারকে। উডের ইনজুরিতে পেসারের খোঁজেই মূলত তাসকিনকে পেতে চাইছে লখনৌ ফ্র্যাঞ্চাইজি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!