ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

সাইফের বিরুদ্ধে অন্যায় হয়েছে: বাফুফে সভাপতি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০২২
সাইফের বিরুদ্ধে অন্যায় হয়েছে: বাফুফে সভাপতি
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন -ফাইল ফটো

বাংলাদেশের ফুটবলের রক বিতর্কিত নাম রেফারিং। চলতি মৌসুমে রেফারিং একের পর এক বিতর্ক চলছে। প্রায় সব ম্যাচেই বাজে সিদ্ধান্তের শিকার হচ্ছে কোনো না কোনো দল। মোহামেডানের বিপক্ষে সর্বশেষ রেফারিং নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। 

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন নিজেও রেফারিং নিয়ে হতাশ। তিনি বলেছেন, রেফারিদের ধারাবাহিকতা নেই। কঠিন পরিস্থিতি সামলানোর মতো যথেষ্ট পরিণত না ওরা। সম্প্রতি দেখেছি সাইফের বিরুদ্ধে বেশ কিছু অন্যায় সিদ্ধান্ত হয়েছে। বসুন্ধরার বিপক্ষে পুলিশের ম্যাচের রেফারিং নিয়েও আমি খুশি না। সে জন্য ওদের সতর্ক হতে বলেছি। 

তিনি রেফারিংয়ের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কাজী মো. সালাহউদ্দিন কয়েকটি ম্যাচের উদাহরণ টেনে বলেছেন, সর্বশেষ বসুন্ধরা কিংস ও পুলিশের ম্যাচে আমি রেফারিং নিয়ে অসন্তুষ্ট। কিছুক্ষণ আগে রেফারিদের সঙ্গে আলোচনা করেছি। সেখানে বলেছি কিছু কিছু সিদ্ধান্ত বসুন্ধরা কিংসের পক্ষে গেছে। আমি রেফারিকে বলেছি - কেন এমন হচ্ছে? আরেকটা কথা আমি বলেছি তাদেরকে যে, সাম্প্রতিক সময়ে দেখছি সাইফের বিপক্ষে অনেক সিদ্ধান্ত অন্যায়ভাবে দেওয়া হয়েছে। আপনারা এসব বিষয়ে সতর্ক হোন।

লিগের শুরুতেই বিদেশি রেফারি আনার দাবি জানিয়ে রেখেছিল সাইফ। কাজী সালাউদ্দিনও গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বিদেশি রেফারির পক্ষে ছিলেন। তবে আর্থিকসহ বেশ কিছু কারণে এখনো এ ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি। 

খেলোয়াড়, কর্মকর্তাদেরও আচরণের ব্যাপারে সতর্ক করে তিনি বলেছেন, খেলোয়াড়দেরও সমস্যা আছে। কর্মকতাদেরও। এসব রেফারির রিপোর্টে আসে না। যে কারণে আমরা ব্যবস্থা নিতে পারি না। 

ডেইলি-বাংলাদেশ/আরএস
ট্যাগ: বাফুফে
লিংক সফলভাবে কপি হয়েছে!