ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

বদলে গেলো আইপিএলের সময়সূচি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৬, ২৯ সেপ্টেম্বর ২০২১
বদলে গেলো আইপিএলের সময়সূচি
ফাইল ছবি

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্ব। এবারের আইপিএলের শেষ দুই ম্যাচ ৮ অক্টোবর। একই দিনে দু’টি ম্যাচ থাকলে সাধারণত একটি ম্যাচ খেলা হয় দুপুরে, অন্যটি সন্ধ্যা বেলা। তবে ৮ অক্টোবর তেমনটা হবে না। সেদিনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়েছে, লিগ পর্বের শেষ দিন একই সময় দু’টি ম্যাচ হবে। সেই দিন সানরাইজার্স হায়দরাবাদ এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে প্রথম ম্যাচ খেলার কথা ছিল।

বাংলাদেশ সময় অনুযায়ী সেই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বিকাল চারটা থেকে। কিন্তু তার বদলে সেই ম্যাচ হবে রাত ৮টায়। একই সময় খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালস।

বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, ২৫ অক্টোবর আগামী আইপিএলের নতুন দুই দলের নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে আইপিএলের ২০২৩ থেকে ২০২৭ আসরের জন্য মিডিয়া স্বত্বের জন্য নিলামও ডাকা হবে ওই দিন।

রাউন্ড রবিন লিগের প্রথম চার দল নক আউট পর্ব খেলতে পারবে। ১০ অক্টোবর থেকে শুরু হবে নক আউট। এরপর ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!