[ খেলা ]
টি-টেন খেলতে দুবাইয়ে আফিফ-মেহেদি
আফিফ ও মেহেদি
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টেন লিগের এবারের আসরে দল পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদি হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকায় শেষ ম্যাচ পর্যন্ত দেশেই ছিলেন তারা। সিরিজ শেষ হওয়ার পর গতকালই (সোমবার) দুবাইয়ের বিমান ধরেছেন এ দুই ক্রিকেটার।
টি-টেন লিগে আফিদ ও মেহেদি ছাড়া বাংলাদেশের আরো কয়েকজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। বাংলা টাইগার্স দলের হয়ে খেলবেন আফিফ ও মেহেদি। এ দলের আইকন ক্রিকেটার আফিফ।
আফিফ ও মেহেদির আগে আবুধাবিতে নিজ নিজ দলের সঙ্গে আরো তিন বাংলাদেশি ক্রিকেটার যোগ দিয়েছেন। মারাঠা অ্যারাবিয়ান্সের হয়ে খেলতে ২৩ জানুয়ারি দেশ ছাড়েন মোসাদ্দেক হোসেন সৈকত।
মারাঠা অ্যারাবিয়ান্স দলে আরেক অলরাউন্ডার মুক্তার আলীকে নিয়েছে। তিনিও এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। এছাড়া পুনে ডেভিলসের হয়ে খেলতে আবুধাবি গেছেন সর্বশেষ ২০১৮ সালে জাতীয় দলের হয়ে খেলা নাসির হোসেন।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!