ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ খেলা ]

ইংল্যান্ডের নতুন ব্যাটিং পরামর্শক ক্যালিস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ২১ ডিসেম্বর ২০২০
ইংল্যান্ডের নতুন ব্যাটিং পরামর্শক ক্যালিস
জ্যাক ক্যালিস

আগামী বছরের জানুয়ারিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকায় যাবে ইংল্যান্ড। এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

শুধুমাত্র শ্রীলংকা সিরিজেই কাজ করবেন ক্যালিস। লংকা সিরিজের পরই ইংল্যান্ড নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেবে। ফলে এরপর আর ক্যালিসকে কাজ করতে দেখা যাবে না। তবে ইসিবি চাইলে ভারতের বিপক্ষে সিরিজেও দেখা যেতে পারে সাবেক এই প্রোটিয়া অলরাউন্ডারকে।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন ক্যালিস। এছাড়া গত বছর ইংল্যান্ডকে ৩-১ ব্যবধানে পরাজিত করার সিরিজে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন তিনি।

ক্যালিস দক্ষিণ আফ্রিকার হয়ে ১৬৬টি টেস্ট ম্যাচে ৫৫.৩৭ গড়ে ১৩ হাজার ২ শত ৬ রান সংগ্রহ করেছেন। সমান সংখ্যক ম্যাচে তার উইকেট সংখ্যা ২৯২টি। বিশেষ করে উপমহাদেশের উইকেটে ক্যালিসের পারফরম্যান্স বেশ ঈর্ষণীয়। 

জো রুটের দল আগামী ২ জানুয়ারি শ্রীলংকার উদ্দেশ্যে উড়াল দেবে। দুই দেশের প্রথম টেস্টটি শুরু হবে ১৪ জানুয়ারি। ২২ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!