ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

শ্রীলংকা সফর ২৩ সেপ্টেম্বর, প্রথম টেস্ট ২৪ অক্টোবর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৩, ১২ আগস্ট ২০২০
শ্রীলংকা সফর ২৩ সেপ্টেম্বর,  প্রথম টেস্ট ২৪ অক্টোবর
ফাইল ছবি

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শ্রীলংকা সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচি অনুসারে আগামী ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দল ও হাই পারফরম্যান্স ইউনিট একসঙ্গে শ্রীলংকা সফরে যাবে। ২৪ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে টাইগাররা। 

বুধবার সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। 

এই সফরে প্রথমে শুধু তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাইছে শ্রীলংকা। এ ব্যাপারে সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে।’

তিনি আরো জানিয়েছিলেন, ‘সফরে আরো তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে। এটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো।’

ডেইলি-বাংলাদেশ/এএল/আরএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!