ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এফএ কাপে চ্যাম্পিয়ন আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:১৬, ২ আগস্ট ২০২০
এফএ কাপে চ্যাম্পিয়ন আর্সেনাল
ছবি- সংগৃহীত

এফএ কাপে চেলসিকে হারিয়ে শিরোপা জিতলো আর্সেনাল। শনিবার ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। চেলসির একমাত্র গোলদাতা ক্রিস্টিয়ান পুলিসিচ।

প্রতিযোগিতায় আর্সেনালের এটি চতুর্দশ শিরোপা। ২০১৬-১৭ মৌসুমেও চেলসিকে একই ব্যবধানে হারিয়ে নিজেদের ত্রয়োদশ শিরোপা জিতেছিল দলটি। ১৮৭১ সাল থেকে হয়ে আসা এই প্রতিযোগিতার দ্বিতীয় সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জিতেছে ১২বার।

খেলার পঞ্চম মিনিটেই চেলসি শিবিরে আনন্দের বার্তা নিয়ে আসে ক্রিশ্চান পুলিসিকের গোল। এরপরই গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। শেষমেশ ২৮ মিনিটের মাথায় গোল দিয়ে খেলায় সমতা আনে তারা। 

ছবি: সংগৃহীত

পেনাল্টি থেকে নিজের প্রথম ও সমতাসূচক গোলটি করেন অবামেয়াং। এরপর দুই দলই এগিয়ে যেতে শুরু করে প্রাণপণ লড়াই। 

অবশেষে ম্যাচের ৬৭তম মিনিটে দ্বিতীয় এবং জয়সূচক গোলটি করেন অবামেয়াং। খেলার ৭৩ মিনিটে ম্যান্তো কোভ্যাসিকের লাল কার্ডে সমতা আনতে মরিয়া চেলসি আরো পিছিয়ে পড়ে। দশজনের দল নিয়ে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি চেলসি।

ডেইলি-বাংলাদেশ/আরএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!